ফরিদপুর প্রতিনিধি :
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০
সর্বক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করা আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। সোমবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গোপালপুর বাজারে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানিয়ে বলেন, দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর াাদর্শকে বুকে ধারণ করতে হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশের অগ্রগতিকে থামিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তার কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্রান্তিলগ্নে দেশের হাল ধরে দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে গেছেন।
রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. কাইমুদ্দিনের সভাপতিত্বে এসময় নগরকান্দা আওয়ামীলীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন বক্তব্য রাখেন।
পরে বণ্যাকবলিত ৬২৭ পরিবারের মাঝে ত্রানের চাউল, আলু, চিড়া, মুড়ি, মোমবাদিসহ অন্যান্য সামগ্রী তুলে দেন সংসদ উপনেতা। #
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০
0 comments :
Post a Comment