চরভদ্রাসনে ৪ ইউপিতে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন অব্যাহত

মুস্তাফিজুর রহমান,চরভদ্রাসন ঃ 
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৪ টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে ত্রান বিতরন অব্যাহত রয়েছে। জানা যায় উপজেলার গাজিরটেক ইউনিয়নে গত রবিার একটি বেড়িবাধঁ ভেঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় পানি বন্দি হয়ে পরে কয়েক হাজার পরিবার। চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সাহায্য করার লক্ষে ৩ আগষ্ট বুধবার বিকাল ৩টায় সদর ইউনিয়নের ৭শত পরিবার মাঝে ২য় ধাপে ত্রান বিতরন শুরু হয়।জানা যায় একই দিন হরিরামপুর ইউনিযনে ৪৭৭পরিবার,চরঝাউকানাদায় ২৮৮ পরিবার ও বিকেল ৪টায় গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী ও মধুফকিরের ডাঙ্গী বেড়িবাধেঁর উপর বসবাসরত ২শত পরিবারের মাঝে ত্রানের চাল ও ১শত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরন করেন অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট এরাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকা,উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি)পারভেজ চৌধুরী, উপজেলা ভাইস চেয়রম্যান মোঃকাউসার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আক্তার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানোষ বোস,গাজিটেকে ইউপি চেয়ারম্যান মোঃইয়াকুব আলী , ও আরডিও মোঃকামরুজ্জামান। ফরিদপুর প্রেসকাব সাধারন সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল এর নেতৃত্বে ঐ দিন সাংবাদিকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকা  ,উপজেলা চেয়ারম্যাান এ.জি.এম.বাদল আমিন ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) পারভেজ চৌধুরীরর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও বন্যার খোজ খবর নেন ও ত্রান বিতরন কাজে অংশ নেন এরা হলেন ফরিদপুর প্রেসকাবের সাবেক সাধারন সম্পাদক মোঃরাশেদুল হাকীম,ভোরের রানারের জেলা প্রতিনিধি সেবা নন্দন বিশ্বাস,দৈনিক বাংলাবাজার ও ডেসটিনিরি এম.এ.ছালাম,দৈনিক খবর এর আবুল হোসেন আজাদ,দৈনিক জনতা এর হেমায়েত হোসেন হিমু,দৈনিক নয়াদিগন্তের হারুন আনসারী সহ বিভিন্ন পত্রিকার জেলা প্রতিনিধিরা উক্ত ত্রান বিতরেনে অংশ নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর সার্বিক খোজ খবর নেন। অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট এরাদুল হক বেড়িবাধেঁ আশ্রয় নেওয়া পরিবার গুলোর সার্বিক খোজ খবর নেন এবং যতদিন পর্যন্ত ত্রান দেওয়া প্রয়োজন সরকারি ভাবে জেলা প্রশাসনের সহযোগীতায় ত্রান বিতরন কার্য়ক্রম চলবে বলে ক্ষতিগ্রস্ত পরিবারদের আস্বস্ত করেন তিনি। জানা যায় ইতিমধ্যে ঐ এলাকায় কিছু সংখ্যক স্যনিটেশন ও বিশুদ্ধ খাবার পানির টিউবওয়েল বসানো হয়েছে প্রয়োজন অনুযায়ী আরও স্যনিটেশন ও টিউব ওয়েল আজকের মধ্যে বসানো হবে। সুত্র জানায় এ পর্যন্ত উপজেলার ৪টি ইউনিয়নে ৩৭টন ৬৫০ কেজি চাল, ২লক্ষ ৫ হাজার টাকার শুকনা খাবার ও পানিতে ডুবে দুজনের মৃত্যু হলে তাদের দাফন কাফনের জন্য ঐ পরিবার দুটিকে ১৫হাজার টাকা সাহায্য দেওয়া হয়েছে।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment