নগরকান্দায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

মিজান বাবু , নগরকান্দা (ফরিদপুর) :
“জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। “ফলদ বৃক্ষ রোপন পক্ষ-২০১৬” উপলক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরকান্দা উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার আশুতোষ কুমার বিশ্বাস এর সঞ্চালনায় উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ। দুপুরে বিনামূল্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।

জানা গেছে, তিন দিন ব্যাপী এ বৃক্ষ মেলা বৃহস্পতি, শুক্র ও শনিবার সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে।  মেলায় দেশি বিদেশী উন্নত জাতের বিভিন্ন বৃক্ষ বিক্রি করা হচ্ছে। দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। মেলার শেষ দিন অর্থাৎ শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment