মোঃ মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর ) প্রতিনিধি ঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী ও মধু ফকিরের ডাঙ্গী বেড়ীবাধেঁর উপর অবস্থান নেওয়া বন্যার্ত পরিবার গুলোর মাঝে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক স্বাস্থ্য সহায়ক সামগ্রী(হাইজেনি কিট) বিতরন করা হয়। সোমবার বেলা ১২টায় বন্যার্ত পরিবার গুলোর মাঝে এ সকল সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আবু নাঈম,গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী,সাধার সদস্য মোঃবাবুল প্রামানিক ও আব্দুর রব। জানা যায় ইউনিসেফ কর্তৃক মোট ৮০ বক্স স্বাস্থ্য সহায়ক সামগ্রী অত্র উপজেলায় সরবরাহ করা হয়েছে তার মধ্যে ৪০টি বক্সের মালামাল গাজীরটেক ইউনিয়নের বেড়ীবাধেঁ বসবাসরত ২০০ পরিবারের মাঝে ভাগ করে দেওয়া হয় এবং বাকী ৪০ বক্স স্বাস্থ্য সহায়ক সামগ্রী মঙ্গলবার চরহরিরামপুর ও চরঝাউকান্দা ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন পরিবারের মাঝে বিতরন করা হবে।সুত্র জানায় এ সকল বক্সে প্লাস্টিকের বালতি,গামলা,তোয়ালে,পেস্ট,ব্রাস,সাবান,স্যান্ডেল, ও বাচ্চাদের পট সহ মোট ২৯টি নিত্য প্রয়োজনীয় স্বাস্থ্য সহায়ক সামগ্রী সরবরাহ করে ইউনিসেফ।

0 comments :
Post a Comment