৭২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রেস রিলিজ :
র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ০৮ আগস্ট ২০১৬ ইং তারিখ ০৯৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন মুনসুরাবাদ বাজার এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ০৬নং হামিরদী ইউনিয়নের (০৯নং ওয়ার্ড) ইউনিয়ন কমপ্লেক্স সংলগ্ন ভিমিরকান্দা সাকিনস্থ কুমার নদীর উপর অবস্থিত বাঁশের সাকোর পূর্ব পার্শ্বে কাঁচা রাস্তার উপর একজন লোক মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ০৯৪৫ ঘটিকার সময় উল্লিখিত স্থানের নিকট পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ জাহাঙ্গীর মাতব্বর (৪৮), পেশা-মাদক ব্যবসা, পিতাঃ মোঃ ইউসুফ মাতব্বর, সাং-বড় মুছকুন্নি, ওয়ার্ড নং-০৩, ইউপিঃ ০৬নং হামিরদী, থানাঃ ভাঙ্গা, জেলাঃ ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাীদের সম্মূখে ধৃত আসামীর হেফাজতে থাকা ০৩টি ছোট নীল রংয়ের প্লাষ্টিকের প্যাকেটে রতি লালচে গোলাপী রংয়ের সর্বমোট ৭২৫ পিস কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট ও একটি কালো রংয়ের পিছনে ক্যামেরা যুক্ত ঝণগচঐঙঘণ, মডেল ই১২ (একটি গ্রামীণ সিম সংযুক্ত) উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

এ ব্যপারে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment