গাছের চারা বিতরণ

ফরিদপুর প্রতিনিধি :
গাছ লাগিয়ে বিশ্বময় উষ্ণতার চ্যালেঞ্জ মোকাবেলার আহবান জানিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে গাছের চারা বিতরণ করা হয়েছে। বোয়ালমারীর কাজী হারুন সপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় শনিবার বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি কাজী সিরাজুল ইসলাম বিভিন্ন ইউনিয়নের কৃষাণ-কৃষানি ও  দলীয় কর্মীদের হাতে এ চারা তুলে দেন। এর আগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বোয়ালমারী উপজেলা কৃষক লীগের আহবায়ক আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় জেলা কমিটির সভাপতি কবিরুল আলম মাও, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক শওকত আহমেদ, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবু সাইদ মিয়া উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী সিরাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সারাদেশের বনায়ন পরিকল্পনাকে সফল করতে সকলে এগিয়ে আসতে হবে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment