ইয়াবা সহ দুই নারী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি :
র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২০ আগস্ট ২০১৬ ইং তারিখ ১৪৩৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা মোড় এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা গোপালগঞ্জ হাইওয়ে সড়কের মুনসুরাবাদ ব্রীজ সংলগ্ন পরিবহণ কাউন্টারের সামনে দুইজন মহিলা মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ১৪৫০ ঘটিকার সময় উল্লেখিত স্থানের নিকট পৌছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে দুইজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাদেরকে ঘেরাও পূর্বক আটক করে। আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা ১। রোজিনা বেগম (৩০), পেশা-মাদক ব্যবসা, পিতাঃ ইউনুছ ফকির, স্বামীঃ জাফর খান (স্বামীর বাড়ী নাউডুবি), সাং তালমা, ২। কৈতুরী বেগম (৪০), স্বামীঃ মৃত লুৎফর মুন্সি, সাং পুড়াইদা বাইল্যা, উভয় থানাঃ নগরকান্দা,  জেলাঃ ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাীদের সম্মূখে ধৃত আসামীদ্বয়ের দেহ তল্লাশী পূর্বক তাদের নিকট হতে মোট ০২টি ছোট নীল রংয়ের প্লাষ্টিকের প্যাকেটে রতি ৩১০ পিস লালচে গোলাপী রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট এবং ০২নং আসামীর নিকট হতে একটি কালো রংয়ের পিছনে ক্যামেরা যুক্ত ঝণগচঐঙঘণ, মডেল  উ৩৩ মোবাইল সেট (একটি গ্রামীণ+একটি এয়ারটেল সিম সংযুক্ত) উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যাবসায়ী এবং তারা দীর্ঘদিন হতে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।
এ ব্যাপারে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment