ফরিদপুর প্রতিনিধি :
মুক্তির গান, মাটির ময়না, আদম সুরত, রানওয়েসহ সাড়া জাগানো চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৩ আগষ্ট (শনিবার)। আন্তর্জাতিক খ্যাতিমান এই চলচ্চিত্রকারের মৃত্যু দিনটিতে তার নিজ গ্রামের সরকারি কোনো কর্মসূচি না থাকলে রয়েছে পরিবারের উদ্যোগে নানা অনুষ্ঠান।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ শনিবার ১৩ আগষ্ট। ২০১১ সালের ১৩ আগস্ট তিনি নিজ পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্র “কাগজের ফুল” এর শুটিং লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের জোকা নামকস্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন মারা যান।
তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী উপলে তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর, উপজেলা পরিষদ মিলনায়ত ও ফরিদপুর শহরে নানা কর্মসূচি হাতে নিয়েছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট, তারেক মাসুদ স্মৃতি কেন্দ্র ও ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা উঠোন।
কর্মসূচির মধ্যে রয়েছে, আজ সকাল সাড়ে ৯টায় ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের নিয়ে সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা, বিকেল ৪টায় ফরিদপুর শহরের কমলাপুরস্থ রাইট ট্রাক কিন্টারগার্টেনে তারেক মাসুদের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।
প্রথিতযশা এই চলচ্চিত্র ব্যক্তিত্ব ছিলেন ৫ ভাই-বোনের মধ্যে সবার বড়। শৈশবে স্থানীয় একটি মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেছেন। তারপর তিনি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা শেষে ঢাকা চলে যান। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। #
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

0 comments :
Post a Comment