চা বিক্রেতাকে পিটিয়েছে ভূমিদস্যুরা

কে. এম. রুবেল, ফরিদপুর।
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারের চা বিক্রেতা মো. জিকরুল মিয়াকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এলাকার কতিপয় ভূমিদস্যুরা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নগরকান্দা উপজেলার তালমা বাজারে। ভূমিদস্যুদের হামলায় গুরুত্বর আহত জিকরুল মিয়াকে তালমা বাজারের ব্যবসায়ীরা নগরকান্দা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে নগরকান্দা হাসপাতালে চিকিৎসাধিন আছে। আহত জিকরুল নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের মনোহারপুর গ্রামের মৃত আ. রব মিয়ার ছেলে।
আহত জিকরুল অভিযোগ করে বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া ৪০শতাংশ জমি তালমা গ্রামের ভূমিদস্যু কাশেম খলিফা ও দেলোয়র খলিফা জোরপূর্বক ভোগ করে আসছে। সম্প্রতি আমি কোর্টে একটি মামলা করি। মামলা করার পর আসামীগন আমাকে বিভিন্ন ভামে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে আসছিল। 
সোমবার সকালে আমি আমার চায়ের দোকানে চা বিক্রির জন্য পানি ফুটাতে শুরু করব, এমন সময় মিরান খলিফা ও দেলোয়ার খলিফা আমাকে মামলা তুলে নিতে বলে। আমি মামলা তুলতে রাজি না হওয়ায় আমার দোকানের টুল দিয়ে মিরান ও দেলোয়ার এলোপাতাড়ি ভাবে আমাকে পিটিয়ে গুরুত্বর আহত করে। বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এলে আমাকে ফেলে মিরান ও দেলোয়ার পালিয়ে যায়। পরে বাজারের দোকানদারা আমাকে নগরকান্দা হাসপাতালে ভর্তি করে। এঘটনায় মিরান ও দেলোয়ারকে আসামী করে নগরকান্দা থানায় একটি মামলা করেছি। 


Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment