মধুখালীতে ডিসট্যান্স লার্নিং এন্ড ভিলেজ বাজার অনলাইন কোর্স বিষয়ক কর্মশালা

শাহাজাহন হেলাল,মধুখালী (ফরিদপুর) : 
সোমবার সকাল সাড়ে ৯টায় ফরিদপুরের মধুখালী উপজেলা কমিউনিটি ই-সেন্টার আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে ডিসট্যান্স লানিং এন্ড ভিলেজ বাজার অনলাইন কোর্স বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহারের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন মধুখালী ই-সেন্টারের সিসিঅপারেটর মো. হাসিব সেখ, নাসরিন সুলতানা, যশোর জেলার মো. ইলিয়াস হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী পৌর সভার প্যানেল মেয়র মির্জা আব্বাস হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি আইন উদ্দিন কলেজের প্রভাষক আতিয়া সুলতানা, রায়েকদাহ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ফাতেমা আকতার, চিনিকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিক রোকসানা মাহবুব প্রমুখ। কর্মশালায় শিক্ষার্থীদের ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট প্রদান করবেন ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ । 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment