শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) :
উপজেলার নওপাড়ায় অবস্থিত নওপাড়া উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা পারষদের অভিভাবক গ্রুপের নির্বাচন সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয়ে শান্তি পুর্ন পরিবেশে বিরতী হিন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয় বিকেল ৪টা পর্যন্ত । উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আঃ মালেক নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনজুর রহমান জানান ৬৫৯ ভোটারের মধ্যে ৫০২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অভিভাবক গ্রুপের ৪টি পদের বিপরিতে ৬জন প্রার্থী প্রতিদন্দ্বীতা করেন। মোঃ আরিফ শেখ ৩২২ ভোট,মোঃ মোশারফ হোসেন ২৭৮,মোঃ তাছিয়ার রহমান ২৫১ এবং মোঃ নজরুল ইসলাম ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
0 comments :
Post a Comment