ফরিদপুরে পানি কমলেও বাড়ীঘরে ফিরতে পারেনি চরের মানুষ, কমেনি ভোগান্তিও

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে পদ্মার পানি ০৬ সেন্টিমিটার করে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানি সামান্য কমলেও বন্যা পরিস্থিতির খুব বেশী উন্নতি হয়নি।

জেলার প্রায় অর্ধশত চরের লাখো মানুষ এখনো পানিবন্দি রয়েছে। পানি কিছুটা কমলেও বাড়ীঘর থেকে পানি সর্ম্পুণরুপে না যাওয়ায় তারা এখনো ঘরে ফিরতে পারছেনা। 

এদিকে চরের মানুষের প্রওধান জীবিকার পশু পালন। সেখানে গোখাদ্য সংকটও রয়েছে।

অপরদিকে আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনের তীব্রতাও কমেনি। গত এক সপ্তাহে তিনশতাধিকজ বশত ভিটা নধীগর্ভে চলে গেছে। #

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০ 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment