সাজ্জাদ হোসেন বাবু ঃ
ফরিদপুরে তিন দিনব্যাপি নকশী কাথা বুনন কৌশল প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে। রোববার কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ ও নগদ টাকা তুলে দেন এলজিইডি ফরিদপুর সোসিও ইকোনোমিস্ট মুস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ মাজেদ, সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বাবু।
সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবরের ঐকান্তিক প্রচেষ্টায় নারীদের সাবলম্বি করার প্রয়াসে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। এছাড়া মহিলা উদ্দ্যেক্তাদের ভাগ্য উন্নয়নের জন্য মাশরুম চাষ, গরু মোটাতাজা করনসহ নানামূখি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রশিক্ষন কর্মশালায় কৈজুরী ইউনিয়নের ৩০জন নারী অংশ নেন। এর আগে নর্থ চ্যানেলের ৩০ জন নারীকেও প্রশিক্ষন প্রদান করা হয়। যাদের মধ্যে ২০ জন ইতিমধ্যে বানিজ্যিক ভাবে নকশী কাঁথা তৈরি শুরু করেছে। কর্মশালার প্রশিক্ষক ছিলেন কুষ্টিয়ার শরিফা হ্যান্ডিক্র্যাপ্ট এর সত্ত্বাধিকারী সৈয়দা শরিফা পারভিন। তিনি প্রশিক্ষনার্থীদের নকশী সেলাই, ডাল সেলাই, ভরাট সেলাই, চোঁখ তাগা, আনিচ তাগা, সুলতানি কাঁথা স্টিচসহ আরো ১০ ধরনের সেলাই প্রশিক্ষন প্রদান করেন।
পল্লী কবি জসীম উদ্দীনের নকশী কাঁথার ঐতিহ্য ফরিদপুরে পুনরায় এ কর্মশালার মধ্য দিয়ে পুনরুজ্জীবিত হতে যাচ্ছে। প্রশিক্ষনার্থীদের দলনেত্রী হেলেনা মন্ডল বলেন, এতদিন আমরা সখের বসে সেলাই করতাম। প্রশিক্ষন নিয়ে নারীরা বানিজ্যিক ভাবে নকশী কাঁথা তৈরির মাধ্যমে পরিবারের স্বচ্ছলতা বৃদ্ধি করতে পারবে। এতে করে পরিবারে নারীর অংশিদারিত্ব বৃদ্ধি পাবে। প্রসঙ্গত, গত ২৯ জুলাই এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি প্রশিক্ষনের উদ্বোধন করেন।
0 comments :
Post a Comment