ফরিদপুরে বন্যার্তদের দূর্ভোগ কমেনি, বিপাকে গবাদিপশু নিয়ে

ফরিদপুর প্রতিনিধি:
পদ্মায় পানি কিছুটা কমলেও ফরিদপুরের চার উপজেলার বন্যা পরিস্থিতির খুব বেশী উন্নতি হয়নি। চরভদ্রাসনের ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধের চ্যানেল দিয়ে একইভাবে পানি প্রবেশ করছে। পদ্মায় পানি হ্রাস পাওয়ায় কিছু কিছু এলাকায় পানি কমলেও বেড়ি বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে প্রবেশ করাে পানিতে ওই এলাকায় তিনটি ইউনিয়নে বাড়িঘরে পানি প্রবেশ অব্যাহত রয়েছে। 

এদিকে পূর্বের ন্যায় ত্রান বিতরণ অব্রাহত রয়েছে। মঙ্গলবারও ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর সহ¯্রাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। 

বন্যাদূর্গতদের দাবী প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ হিসেবে চাল, ডাল প্রদান করা হলেও শুকনো জায়গার অভাবে এবং জ্বালানির খড়ি সংগ্রহ করতে না পারায় বিপাকে রয়েছেন তারা। এছাড়া দূর্গত এলাকার টিউবয়েল পানিতে নিমজ্জিত হওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। #


Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment