ফরিদপুরে বাড়ীওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করবে পুলিশ

ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুরে বাড়ীওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করবে পুলিশ। সে লক্ষ্যে মঙ্গলবার বিকালে ফরিদপুর পুলিশ লাইনস এর সম্মেলন কক্ষে বাড়ীওয়ালা ও ভাড়াটিয়াসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মতামত গ্রহন করা হয়। 

“বিট পুলিশিং এবং বাড়ীওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ কর্মসূচী” শীর্ষক ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।

ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসানের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বক্তব্য রাখেন। এসময় উপস্থিত নাগরিকরা তাদের মতামত ব্যক্ত করেন।

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment