লিয়াকত আলী (লাভলু), চরভদ্রাসন ঃ
ফরিদপুরের চভদ্রাসনে আজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা গোডাউন থেকে বন্যকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। আজকের ত্রাণ বিতরণ পর্যবেক্ষণের জন্য ঢাকা থেকে চরভদ্রাসনে এস হাজির হন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক (রাজস্ব) মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি নিজে এবারের ত্রাণ বিতরণের সার্বিক খোজ খবর নেন এবং বন্যার্তদের সাথে মতবিনিময় করেন। পরিশেষে আগত বন্যার্তদের হাতে ত্রাণ তুলে দেন। এবং বলেন বাংলাদেশ সরকারের নির্দেশ সকল বন্যার্তদের কে প্রয়োজনীয় সহযোগিতা করার । যতদিন প্রয়োজন তত দিন পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যহত থাকবে। সরকারের পর্যাপ্ত মজুদ রয়েছে। কেউ যেন ত্রাণ প্রাপ্তি থেকে বঞ্চিত না হয় সে জন্য সকলকে সর্তকতার সাথে ত্রাণ বিতরণ কার্য পরিচালনার জন্য অনুরোধ জানান। যে কোন প্রয়োজনে উপজেলা প্রশাসনের মাধ্যেমে তাদের সাথে যোগাযোগ করতে বলেন। সরকারের নিদের্র্শে এবার ই প্রথম কোন বিভাগীয় কমিশনার থানা পর্যায়ে এসে ত্রাণ বিতরণ পর্যবেক্ষণ করছেন।

0 comments :
Post a Comment