চরভদ্রাসনে পোকাযুক্ত খাদ্য সামগ্রী বিক্রীর দায়ে জরিমানা

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি ঃ
ফরিদপুরের চরভদ্রাসনে পোকাযুক্ত খাদ্য সামগ্রী বিক্রীর দায়ে সদর বাজারের মুদি ব্যাবসায়ী মোঃফরহাদ হোসেন  মৃধাকে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। চরভদ্রাসনের বাসিন্দা  সৌদি প্রবাসী ড: শহিদুল ইসলাম ছুটিতে বাড়ী এসে ব্যাক্তিগত অর্থায়নে মঙ্গলবার স্থানীয় দন্ত চিকিতসক ও স্বেচ্ছাসেবক মিজানুর রহমান এবং শিক মাহবুবুর রহমানকে নিয়ে প্রত্যন্ত চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরনে যান। উক্ত ত্রান বিতরন কালে তারা পোকাযুক্ত ডাউল দেখতে পায় এবং বিষয়টি দোকানদার কে জানালে দোকান মালিক ফরহাদ হোসেন মৃধা ডালে পোকা থাকার বিষয়টির সত্যতা স্বীকার করেন।বুধবার ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারভেজ চৌধুরী  সদর বাজারে অবস্থিত ঐ দোকানে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পোকাযুক্ত ডাল জব্দ করার পাশাপাশি ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারা লঙ্ঘন করার দায়ে উক্ত দোকদারকে বিশ হাজার  টাকা জরিমানা করেন।জানা যায় চরভদ্রাসনে বন্যায় তিগ্রস্থদের সাহায্যের জন্য সরকারের পাশাপাশি সহযোগীতার হাত বাড়ায় বেসরকারী প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবান ব্যাক্তিবর্গ।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment