ফরিদপুরে যুবদল সভাপতি পলাশের মায়ের দাফন সম্পন্ন

ফরিদপুর: ফরিদপুর জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশের মা আমেনা খানের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বাদ জোহর সরকারি ইয়াছিন কলেজ মাঠে আমেনা খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের আলীপুর গোরস্থানে স্বামী মরহুম আমজাদ হোসেন খানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
আমেনা খান দূরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ভোর ৪টা ৩৮ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আমেনা খানের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক সংসদ সদস্য শাহ্ মোহাম্মদ আবু জাফর, সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহবুবুল হাসান পিংকু, জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাদা মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোদাররেস আলী ইসা, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুম আমেনা খাতুনের পাঁচ ছেলের মধ্য বড় ছেলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আকতার হোসেন খান, দ্বিতীয় ছেলে প্রথিতযশা সাংবাদিক, লেখক, বীর মুক্তিযোদ্ধা আতাহার আলী খান, তৃতীয় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন খান, চতুর্থ ছেলে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ এবং ছোট ছেলে আরটিভি’র উপ বার্তা সম্পাদক রাজিব খান।
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment