ধর্ষক গ্রেফতার

এম এম নুরইসলাম, বোয়ালমারী (ফরিদপুর) ঃ
আনন্দ স্কুলের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের জালাল মোল্যাকে (৬০) গ্রেফতার করে শনিবার (১৩.০৮.১৬) আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করেছে বোয়ালমারী থানা পুলিশ। থানা ও এলাকা সূত্রে জানা যায়, ওই ছাত্রী প্রতিদিনকার মত শুক্রবার সকল সাড়ে দশটার দিকে জালাল মোল্যার বাড়িতে দুধ দিতে গেলে লোকজন না থাকার সুযোগে জালাল মোল্যা তাকে ঘরে নিয়ে ধর্ষন করে। বিকেল পাঁচটার দিকে ওই ছাত্রীকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নে
ওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোরসেদ আলম তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করে। মেয়ের বাবা বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেন। মামলা নং ৫। তবে জালাল মোল্যার স্ত্রী ফাতেমা বেগম বলেন, তার স্বামী ষড়যন্ত্রের স্বীকার।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment