এম এম নুরইসলাম, বোয়ালমারী (ফরিদপুর) ঃ
উপজেলার আবাসহীন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এ রকম ৭৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন কেন্দ্রীয় আ’লীগের কার্য নির্বাহী সদস্য মো. আব্দুর রহমান এমপি। এসময় ঘর নির্মাণের জন্য প্রতিজনকে তিন হাজার টাকা করে মোট ২লক্ষ ২৫ হাজার টাকার চেক বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. খায়রুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আজাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর
রহমান মৃধা মিলন, পৌর আ’লীগের সভাপতি আ. আলীম মোল্যা, সাধারন সম্পাদক মো. খসরু মিয়া, ইউপি চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল, মো. মজিবুর রহমান, শরীফ সেলিমুজ্জামান লিটু প্রমুখ।

0 comments :
Post a Comment