বেগ পরিবারের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

লিয়াকত আলী (লাভলু), চরভদ্রাসন ঃ  
চরভদ্রাসনে গাজিরটেক ইউনিয়নে মধু ফকিরের ডাঙ্গী বেরী বাধ ভেঙ্গে প্লাবিত হয় বিস্তির্ণ এলাকা। পানি বন্দি হয়ে পড়ে প্রায় ২ হাজার পরিবার। গৃহহীন হয়ে পড়ে প্রায় ২-৩’শ পরিবার । তারা আশ্রয় নেয় বেরী বাধের অবশিষ্ট অংশে। অসহায় এ পরিবার গুলোর মাঝে সরকারের পাশাপাশি সাহায্যের হাত বারিয়ে দেন গাজিরটেক ইউনিয়নের অতিহ্যবাহী বেগ পরিবার । ডাঃ আব্দুল মান্নান বেগ এর সনামধন্য ছেলে ডাঃ মহোসীন বেগ। বন্যা দূর্গত ১১০ পরিবারের মাঝে ১০ কেজি চাউল,১ কেজি তেল, ১ কেজি লবন ও আধা কেজি মসুর ডাল বিতরণ করেন। জানা যায় গত কাল  বুধবার গো-খাদ্য হিসেবে কুড়া ভূষি বিতরণ করেন। আগামী কাল শুক্রবার ও বন্যার্তদের মাঝে গো-খাদ্য বিতরণ করবেন বলে জানা যায়। বেগ পরিবারের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮.০০ ঘটিকায় এ ত্রাণ বিতরণ করেন জনাব ইলিয়াস আলী বেগ (নান্নু) তার সাথে ছিলেন শিশু সাকিব বেগ। এ পরিবারের মত বন্যার্তদের পাশে সকল বৃত্তবান ও সমাজপতিদের এগিয়ে আসার জন্য ভুক্তভোগী বন্যাতরা  আহব্বান করেন।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment