মিজান বাবু, নগরকান্দা (ফরিদপুর) :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনকগ্রাম থেকে বুধবার রাতে পান্নু মুন্সি (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পান্নু মুন্সি বনকগ্রামের জহুরুল হক মুন্সির ছেলে। এ ব্যাপারে নগরকান্দা থানায় একটি ইউডি মামলা হয়েছে।
জানা গেছে, নগরকান্দা-পুরাপাড়া সড়কের বনকগ্রাম নামক স্থানে রাস্তার পাশে বুধবার সন্ধ্যায় পান্নু মুন্সির লাশ দেখতে পেয়ে এলাকাবাসি থানায় খবর দেয়। এ সময় লাশের নাকে ও মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
পান্নু মুন্সির ভাই গ্রাম্য ডাক্তার টুলু মুন্সি বলেন, আমাদের সাথে একই গ্রামের শাহাদত মুন্সি, বাবু খান ও ওমর খানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। মাঝে মধ্যেই আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। আমাদের ধারনা আমার ভাইয়ের খুনের সাথে তারা জড়িত থাকতে পারে।
অপরদিকে ওমর আলী খান বলেন, টুলু মুন্সিরা নিজেরা খুন করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
নগরকান্দা থানার ওসি আফসার উদ্দিন বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা সম্ভব হবে।

0 comments :
Post a Comment