ফরিদপুরে বন্যার ক্ষতি পোষাতে ক্ষতি পোষাতে কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের চার উপজেলার ২৪ টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া পক্ষকালের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পোষাতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে ধানের চারা বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে সরকারের কৃষি পূনর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষতিগ্রস্ত কৃষদের হাতে চারা তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) কৃষিবিদ মো. মনজুরুল হান্নান।

এসময় ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কিংকর চন্দ্র দাস, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, উপ-পরিচারক জি এম আব্দুর রউফ, কৃষিবিদ আবুল বাশার উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এবছর বন্যায় ফরিদপুরের তিন হাজার একশ ৯৩ হেক্টর জমির ফসল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার পাঁচ সহ¯্রাধিক কৃষককে পূনর্বাসনে এখরিপ-১ ও রবি মৌসুমে কৃষি উপকরণ দেয়া হবে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment