ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. খায়রুজ্জামান জেলার সেরা ইউএনও মনোনীত হয়েছেন। গত ২৫ আগস্ট জেলা প্রশাসক সরদার সরাফত আলী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সেরা ইউএনওর এ মনোনয়ন ঘোষণা করেন।
মু. খায়রুজ্জামান গত বছরের ১ অক্টোবর বোয়ালমারীতে ইউএনও হিসেবে যোগদান করেন। ইতিপূর্বে তিনি গোপালগঞ্জের মুকসুদপুরে দায়িত্ব পালন কালে পরপর তিন বছর জেলার সেরা ইউএনও নির্বাচিত হন।
এছাড়া বৃক্ষরোপনে বিশেষ অবদানের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ২০১৫ সালে ‘বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর পুরস্কার’ গ্রহণ করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি মাঠ প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি গান, কবিতা লেখা ও আবৃতি, খেলাধুলার চর্চাসহ সাহিত্য সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত অংশগ্রহণ ও অবদান রেখে চলেছেন।
তিনি পেশাগত দক্ষতা অর্জন প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ভারত ও মালয়েশিয়ায় সরকারি সফর করেন। তিনি উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। #

0 comments :
Post a Comment