মাল্টিপারপাসের ম্যানেজার দুদকের হাতে গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের প্রাইম/নিউ প্রাইম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ম্যানেজার সম্পা রানী সাহা (৪১) কে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার বিকেলে ফরিদপুর শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গত বছরের ৭ জানুয়ারী প্রাথমিক তদন্ত শেষে সম্পার বিরুদ্ধে দন্ড বিধির ৪০৯, ১০৯;১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এবং ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪ (২) ধারায় মামলা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক মোঃ আলী আকবর। তার বিরুদ্ধে রিসিটের মাধ্যমে গ্রাহকদের ১ কোটি ১৪ লক্ষ ২৯ হাজার টাকা আত্মৎসাতের অভিযোগ রয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক ফরিদপুরের সহকারী পরিচালক হাফিজুল ইসলাম জানান, এই মামলার অন্যতম আসামী সম্পা রানীকে আমরা গ্রেপ্তার করেছি। তিনি জানান, সম্পার স্বামী ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা অশোক কুমার সাহাও একই মামলার আসামী। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment