৮১০ পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প ০৬ আগস্ট ২০১৬ ইং তারিখ ১৪৩০ ঘটিকায় ঘটিকার সময় আলফাডাংগা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন ৩নং মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর সাকিনস্থ মিটুল তালুকদার, পিতাঃ মৃত সোলেমান তালুকদার এর বসত বাড়ীর উঠানের উপর মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ১৪৫০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন মহিলা কৌশলে পালানোর চেষ্টা কালে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে। আটককৃত মহিলাকে জিজ্ঞাসাবাদে তার নাম সালমা বেগম(৫৮), স্বামীঃ- মৃত সোলেমান তালুকদার, সাং- মিঠাপুর, থানাঃ- আলফাডাঙ্গা, জেলাঃ- ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন এবং ঘটনাস্থলে উপস্থিত সাীদের সম্মূখে ধৃত আসামীর ডান হাতে থাকা ০৩টি নীল রংয়ের ছোট পলিথিনের প্যাকেটে রতি সর্বমোট ৮১০ পিস লালচে গোলাপী রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment