জাকির হোসেন
ফরিদপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেছেন, দেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে আবহমান কালের ঐতিহ্যের ধারক হিসেবে জাতি ধর্ম নির্বিশেষে শ্রী কৃষ্ণের জন্মউৎসব পালন করছি। আমাদের ঈদের খুশি যেমন জাতি ধর্ম নির্বিশেষে পালন করি ঠিক তেমনি হিন্দু ধর্মী উৎসবগুলোও আমার একই ভাবে পালন করে আসছি। ভবিষতের করে যাব। আমাদের মধ্যে কোন বিভেদ নাই, থাকবেও না।
মন্ত্রী বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শ্রী অঙ্গন শ্রীধামের আয়োজনে ভগবান শ্রী কৃষ্ণের ৫ হাজার ২ শত ৩২ বছরের জন্ম উৎসব পালন কলে একটি বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালীর পূর্বকালের সভায় বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।
পরে শ্রঅঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় সিংপাড়ায় গিয়ে শেষ হয়।
0 comments :
Post a Comment