প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৫ আগস্ট ২০১৬ ইং তারিখ ২২৩০ ঘটিকার সময় গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বাস ষ্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ০১নং দৌলতদিয়া ইউনিয়নের (০৫নং ওয়ার্ড) উত্তর দৌলতদিয়া (সোহরাব মন্ডলের পাড়া) সাকিনস্থ জনৈক কদম ফকির(৩০), পিতাঃ ছৈ উদ্দিন এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর দুইজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ২২৫৫ ঘটিকার সময় উল্লিখিত স্থানের নিকট পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে দুইজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা তাদের একজনকে ঘেরাও পূর্বক আটক করে এবং অপরজন কৌশলে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ ফরিদুজ্জামান @ ফরিদ(২৫), পেশা-মাদক ব্যবসা, পিতাঃ মোঃ কাদের শেখ এবং পলাতক আসামী মোঃ আলমগীর শেখ(২৬), পিতা- আব্দুল কালাম শেখ, উভয় সাং-উত্তর দৌলতদিয়া (সোহরাব মন্ডল পাড়া) ওয়ার্ড নং-৫, ইউপি- ০১ নং দৌলতদিয়া, থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাীদের সম্মূখে ধৃত আসামীর ডান হাতে থাকা কাপড়ের (বাজারের ব্যাগ সদৃশ) ছোট ব্যাগ হতে ০২টি ছোট নীল রংয়ের প্লাষ্টিকের প্যাকেটে রতি লালচে গোলাপী রংয়ের সর্বমোট ৫৩০ পিস কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট, ০৭ বোতল কথিত ফেন্সিডিল (কোডিন), প্রতিটি বোতল কর্কযুক্ত, যার বোতলের লেবেলে ইংরেজিতে চঐঊঘঝঊউণখ ঘঊড ঈড়ঁময ষরহপঃঁং ১০০সষ রহফরধ লেখা আছে, বোতলের লেবেল আংশিক ছেঁড়া ফারা এবং ০১টি কালো রংয়ের ঝঅগঝটঘএ উঙটঝ, যার মডেল ঝগ-ই৩১০ঊ (২টি গ্রামীন সিমকার্ড সহ) উদ্ধার করে। ধৃত আসামী এবং পলাতক আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ তারা পরস্পরের যোগসাজসে বিভিন্ন মাদকদ্রব্য লোকজনের সাথে ক্রয়-বিক্রয় করে আসছে।
এ ব্যাপারে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
0 comments :
Post a Comment