বোয়ালমারীতে ছয় শিক্ষককে শোকজ, বেতন কর্তন

এম এম নুরইসলাম, বোয়ালমারী (ফরিদপুর) : 
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর জে আই ডি এস সিনিয়র মাদ্রাসার সুপারসহ ৬ শিক্ষককে শোকজ ও মূল বেতন থেকে একদিনের বেতন কর্তন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. খায়রুজ্জামান। বুধবার (১৭.০৮.১৬) সকালে মাদ্রাসার সুপার মো. মোরাদ হোসেন, সহকারী মৌলভী আ. মান্নান, আব্দুস সালাম, সহকারী অধ্যাপক একেএম নজরুল ইসলাম, প্রভাষক সাজাদুর রহমান ও আকতারী জাহানসহ ৬জনকে আগামী তিনদিনের মধ্যে জবাব চেয়ে শোকজের নোটিশ দেয়া হয়। জানা যায়, গত মঙ্গলবার (১৬-০৮-১৬) সকাল সাড়ে ১০টায় ইউএনও মু. খায়রুজ্জামান ওই মাদ্রাসায় পরিদর্শনে গিয়ে উল্লেখিত শিক্ষকদের অনুপস্থিত ও আন্ত:জেলা স্কুল মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিযোগিতামুলক ক্রীড়ানুষ্ঠানে যোগদান না করায় গণকর্মচারী শৃঙ্খলা অধ্যাদেশ ১৯৮২/১০৯ এর ৪ ধারা মোতাবেক শিক্ষকদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment