চরভদ্রাসনে ফলদ বৃক্ষমেলা ২০১৬ সম্পন্ন

মুস্তাফিজুর রহমান,নিজস্ব প্রতিবেদক ঃ
“অর্থ পুষ্টি স্বাস্থ্য চান দেশী ফল বেশী খান” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ফলদ বৃক্ষমেলা ২০১৬ এর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃকাউসার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃজাহীদুল ইসলাম, আরডিও মোঃকামরুজ্জামান,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃআবুল খায়ের,যুব উন্নয়ন কর্মকর্তা কে.এম.আনোয়ারুল করিম,সমাজসেবা অফিসার মোঃওমর ফারুক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক গন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃজাহীদুল ইসলাম।জানা যায়  উপজেলা চত্বরে আয়োজিত ৩ দিন ব্যাপী এ ফলদ বৃক্ষমেলার সেমিনার ও সমাপনী অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের পাশাপাশি বিনামুল্যে গাছের চারা বিতরন করা হয়।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment