গ্রেফতারী পরোয়ানা নিয়ে কর্মস্থলে বহাল তবিয়তে জামায়াত নেতা

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) ঃ 
আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারি থাকলেও মধুখালীতে কর্মস্থলে বহাল তবিয়তে আছেন এক জামাত নেতা। 

মধুখালী উপজেলাধীন হাজী আঃ রহমান আঃ করিম কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মাগুরা জেলা জামাতে ইসলামীর নায়েবে আমির। তার বিরুদ্ধে মাগুরা  স্পেশাল ট্রাইবুনাল আদালত থেকে চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ১৮ তারিখে বিস্ফোরক আইনের ৪/৬ ধারায় গ্রেফতারী পরোয়ানা মাগুরা সদর থানায় প্রেরন করা হয়েছে। জানা গেছে অদ্যবধি তিনি আদালতে হাজির না হয়ে কলেজ গভর্ণিংবডির প্রভাবশালীদের ছত্রছাঁয়ায় খোশ মেজাজে চাকুরি করে চলেছেন।

 ইতোপূর্বে উক্ত অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের কাজে দূর্ণীতি, অনিয়ম ও জঙ্গী তৎপরতায় মদদ দানের অভিযোগে বিভিন্ন দৈনিকে খবর প্রকাশিত হয়েছে। তিনি মধুখালী থানার বাগবাড়ি গ্রামের মন্দীরে প্রতিমা ভাংচুর মামলার একজন চার্জশীটভূক্ত আসামী। তার চলাচল ও গতিবিধি রহস্যজনক বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে। কলেজ ক্যম্পাসে গোপনে জামাতী কর্যক্রম পরিচালনা ও নাশকতার কাজে ব্যাবহৃত সরঞ্জাম মজুদ রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তিনি দিনে কলেজ ক্যাম্পাসে থাকলেও রাতে কোথায় থাকেন এলাকাবাসী সে ব্যাপারে কিছু বলতে পারেন নাই। জামাত নেতা মাহবুবুর রহমান মাগুরা সদর থানার দোয়ারপাড় গ্রামের মৃত আজাহার উদ্দিন এর পুত্র।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment