ফরিদপুরের ভাঙ্গায় ১০০মিটার পাকা সড়কে ধ্বস

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকায় একশ মিটার পাঁকা সড়ক ধ্বসে গেছে আড়িয়ালখাঁ নদীতে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ধ্বসের ঘটনা ঘটে। 

ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন জানান, গত কয়েকদিনে আড়িয়ালখাঁর ভাঙ্গন শুরু হওয়ায় ভাঙ্গনের মুখে পড়ে গোয়ালন্দ-তাড়াইল সড়কের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজারের ওই অংশ। বৃহস্পতিবার সড়কের ওই অংশ ধ্বসে যায় নদীতে। 

তিনি জানান, সড়কটি সড়ক ও জনপথ বিভাগের হলেও ওই অংশের ভুমির মালিক পানি উন্নয়ন বোর্ডের হওয়ায় ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে মেরামতের কাজ চলছে।  

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment