চরভদ্রাসনে জঙ্গীবাদ বিরোধী সচেনতায় অভিভাবক সমাবেশ

মোঃমুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন ঃ
ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজ মিলনায়তনে ৭আগষ্ট রবিবার বেলা ১২টায় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা গড়ার লক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে ও কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল এর সভাপতিত্বে উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম.বাদল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকা ও চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ রামপ্রসাদ ভক্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা ড.মোঃআব্দুর রহমান বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃশফিউদ্দিন খালাশী ,অভিভাবক মোঃজালাল ফকির ও আব্দুর রশিদ মাষ্টার প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক এস.এম অহসানুল আলম,সোহেল আহাম্মেদ,মোঃফরিদুল ইসলাম,প্রভাষক জাহাঙ্গীর আলম,আব্দুল কুদ্দুস,মোঃমিজানুর রহমান, মোঃজহিরুল ইসলাম,মোঃমাসুদ রানা, মোঃ হাসিবুর রহমান, মোঃ আরিফুর ইসলাম, মোঃআনোয়ার হুসাইন,মীর মোঃমাহফুজ আলী,মোঃমিজানুর রহমান ও দিপ্তি রানী পোদ্দার সহ কলেজ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। বক্তারা সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে সকল জাতি,ধর্ম,বর্ন নির্বিশেষে সকলকে এক যোগে কাজ করার পাশপাশি ছেলে-মেয়েদের প্রতি অভিভাবকদের সজাগ দৃষ্টি ও তাদের সাথে বন্ধুসুলভ আচরন করার পরামর্শ দেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল বলেন ‘আমরা আপনার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি,কিন্তু আপনার ছেলে-মেয়ে ঠিকমত কলেজে আসছে কিনা বা কলেজের নাম করে কোথায় যাচ্ছে,কার সাথে মিসছে সে ব্যাপারে  খোজ খবর নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি’।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment