গ্রামীণফোন সেন্টার : সুযোগ থাকছে শিক্ষার্থীদেরও

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রী ও চাকরিতে নতুন প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো গ্রামীণফোন। সম্প্রতি ‘জুনিয়র ট্রেইনি-অ্যাপ্রেনটিসশিপ প্রোগ্রাম-গ্রামীণফোন সেন্টার’ পদে রাজশাহী, রংপুর, দিনাজপুর ও বগুড়া জেলায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। পদটিতে লাগবে না কোনো অভিজ্ঞতা। এ ছাড়া আবেদন করতে পারবেন শিক্ষার্থীরাও। দেখে নিন পদটি সম্পর্কে বিস্তারিত :
যোগ্যতা
স্নাতক অধ্যয়নরত বা পাস শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। তবে প্রার্থীদের যোগাযোগে দক্ষতা, প্রাথমিক কম্পিউটারজ্ঞান, অফিস অ্যাপ ও মোবাইল অ্যাপ ব্যবহারে পারদর্শী হতে হবে। বিজ্ঞাপনে উল্লেখিত জেলাগুলো ও এর পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
পদগুলোতে গ্রামীণফোনের ওয়েবসাইটের (bit.ly/2akYcwV) মাধ্যমে আবেদন করা যাবে ৭ আগস্ট-২০১৬ তারিখ পর্যন্ত। এ ক্ষেত্রে প্রথমে প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় বিস্তারিত তথ্য চাওয়া হবে। এসব তথ্য সঠিকভাবে পূরণ করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। তবে আগে রেজিস্ট্রেশন করা থাকলে নতুনভাবে আর করার প্রয়োজন হবে না।
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment