মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন ঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পানি বন্দি মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। ২আগষ্ট মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১২ ও দুস্থ ৮ পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন ও গাজিরটেক ইউনিয়ন পরিষদে ৫শত পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রানের চাল বিতরন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।
উক্ত ত্রান বিতরন কালে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকা,উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃকাউসার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানোষ বোস, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মোঃইয়াকুব আলী, আ’লীগ নেতা মোঃআনোয়ার আলী মোল্যা, মোঃ শাহজাহান মোল্যা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায় ওইদিন সকালে গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী গত রবিবার বন্যার পানিতে ভেঙ্গে যাওয়া বেড়িবাধঁ পরিদর্ষন ও পানি বন্দি মানুষের মাঝে ত্রান বিতরন করেন দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের যুগ্ম সচিব সত্যেন্দ্রনাথ সরকার ও অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট এরাদুল হক।
মঙ্গলবার বিকেলে ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে জানা যায় বেড়িবাধেঁর উপর আশ্রয় নেওয়া পরিবার গুলোর ঘরবাড়ি ও টিউবওয়েল পানিতে ডুবে যাওয়ায় স্যানিটেশন সমস্য ও বিশুদ্ধ খাবার পানির অভাব রয়েছে সেখানে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকা বলেন বন্যা কবলিত বেড়িবাধেঁর উপর টিউবওয়েল ও স্যানিটেশন বসানোর কাজ শুরু হয়েছে যার কাজ কালকের ভিতরে শেষ হবে।
সুত্র জানায় ত্রান অধিদপ্তরের বরাদ্দকৃত চাল জেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলার ৪টি ইউনিয়নে এ পর্যন্ত ২২টন চাল বিতরন করার পাশাপাশি ১লক্ষ ৯২ হাজার টাকার শুকনা খাবার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরন করা হয়েছে এবং পর্যায়ক্রমে বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার সকল পরিবারের মাঝে দ্রুত ত্রান বিতরন করা হবে।


0 comments :
Post a Comment