চরভদ্রাসনে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর শুভ উদ্বোধন

মোঃমুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) ঃ
সারাদেশ ব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর বাস্তবায়নে ১৩আগষ্ট শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা যায় তথ্য প্রযুক্তিকে সর্বস্তরের মানুষের মাঝে পৌছে দেওয়ার লক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের অংশ হিসেবে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের দুটি বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন  করা হয়। ঐ দিন বেলা ১১টায় চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ  উচ্চ বিদ্যালয় ও চরহাজীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অবস্থিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর নাম ফলক দুটি পৃথক ভাবে উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকা ও উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন। এ সময় উপস্থিত ছিলেন থানা আ’লীগের সভাপতি মোঃআজিজুল হক মাষ্টার,আ’লীগ নেতা আহসানুল হক মামুন,কবিরুল আলম ব্যাপারী,হাজিগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃমোজাহার হোসেন,ক্রীড়া শিক্ষক মোঃহাবীব,মোঃরাশেদুল ইসলাম,বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক,এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় উপস্তিত ছিলেন। জানা যায় ছাত্র/ছাত্রীদের মাল্টিমিডিয়া কাস নেওয়া,আইসিটি বিষয়ক ট্রেনিং ও ব্যাবাহারিক কাজ পরিচালনা সহ তথ্য প্রযুক্তিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লে প্রতিটি ল্যাবে ১৭ টি ল্যাপটপ,একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর,স্ক্যানার,প্রিন্টার,রাউটার,নয়টি টেবিল,নয়টি চেয়ার ও অন্যান্য সরঞ্জামের সমন্নয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment