চরভদ্রাসনে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান বিতরন অব্যাহত

মোঃমুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর)প্রতিনিধি ঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৪ টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে ত্রান বিতরন অব্যাহত রয়েছে। জানা যায় গত রবিবার উপজেলার গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী বেড়িবাধঁ ভেঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পানি বন্দি হয়ে পরে কয়েক হাজার পরিবার। চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে ত্রান বিতরন কর্যক্রম অব্যাহত রাখার  লক্ষে ৬ আগষ্ট শনিবার বেলা ১১টায় গাজিরটেক ইউনিয়নের বেড়িবাধেঁর উপর বসবাসরত বন্যার্ত ২শত পরিবারের  মাঝে ১০কেজি করে ত্রান(চাল) ও শুকনা খাবার বিতরন করেন ফরিদপুর জেলা প্রশাসক সরদার সরাফত আলী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট এরাদুল হক ,উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকা,উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি)পারভেজ চৌধুরী, উপজেলা ভাইস চেয়রম্যান মোঃকাউসার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আক্তার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানোষ বোস ও গাজিটেকে ইউপি চেয়ারম্যান মোঃইয়াকুব আলী। উক্ত ত্রান বিতরন কালে জেলা প্রশাসক বেড়িবাধেঁ আশ্রয় নেওয়া পরিবার গুলোর সার্বিক খোজ খবর নেন এবং তাদের যে কোন ধরনের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন আমাদের পর্যাপ্ত পরিমানে ত্রানের(চাল) মজুদ আছে, যতদিন পর্যন্ত ত্রান দেওয়া প্রয়োজন ততদিন ত্রান বিতরন অব্যাহত থাকবে। জানা যায় ইতিমধ্যে ঐ এলাকায় কিছু সংখ্যক স্যনিটেশন ও বিশুদ্ধ খাবার পানির নলকুপ বসানো হয়েছে এবং স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য উপজেলার বন্যার্ত প্রতিটি এলাকাতে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। সুত্র জানায় এ পর্যন্ত উপজেলার ৪টি ইউনিয়নে ৫৬টন ৬৫০ কেজি চাল, ২লক্ষ ৬০ হাজার টাকার শুকনা খাবার ও পানিতে ডুবে দুজনের মৃত্যু হলে তাদের দাফন কাফনের জন্য ঐ পরিবার দুটিকে ১৫হাজার টাকার নগদ আর্থিক সাহায়তা প্রদান করা হয়।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment