মধুখালীতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) :
“ জঙ্গীবাদ ,সন্ত্রাস বাদ  রুখে দাড়—াও বাংলাদেশ ” দেশের বিভিন্ন স্থানে জঙ্গী,সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতীয় প্রতিরোধ গড়ে তোলার লক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মধুখালী শাখার আয়োজনে শনিবার বিকেলে ঢাকা-খুলনা মহা সড়কের মধুখালী রেলগেট এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কার্স পার্টি মধুখালী শাখার সম্পাদক আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পাটির পলিট ব্যুরো সদস্য কম.মনোজ সাহা,সিরাজুল ইসলাম,মো. নজরুল ইসলাম, চিকুর রঞ্জন সাহা, আঃ হাই বাশি,সুরাইয়া সালাম, মোর্শেদা আক্তার মিনা প্রমুখ। বক্তারা দেশের বিভিন্ন স্থানে মসজিদের ঈমাম, মন্দিরের পুরহীত, মাজারের খাদেম, শিক্ষক, বাউল শিল্পী, বিদেশী নাগরিক হত্যা, ও গুপ্তহত্যার প্রতিবাদে জাতীয় প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment