শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) ঃ
রোববার মধুখালীতে পারিবারিক সুরক্ষা আইন ও কর্ম স্থলে যৌন হয়রানী রোধে মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা ২০০৯ বিষয়ক শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মধুখালী সাংগঠনিক জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে বেলা ১২টায় রইচুন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বেগম,সহকারী শিক্ষক রাশেকুল আমীন, সংগঠনের মধুখালী শাখার সাধারন সম্পাদক জেসমিন আক্তার এমি, মধুখালী পৌর কাউন্সিলর মোরশেদা আক্তার মিনা, কাউন্সিলর নাজমা বেগম।

0 comments :
Post a Comment