ফরিদপুর প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ফরিদপুরে বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা ট্রেড ইউনিয়ন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
রোববার সকাল ১১টায় স্থানীয় গোয়ালচামটে অবস্থিত বিদ্যুৎ বিতরন বিভাগ অফিস চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফরিদপুরে বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন বি-২১৩৮ এর সভাপতি সেকেন্দার আলম মোল্ল্যার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলার সভাপতি লিয়াকত হোসেন, সাধারন সম্পাদক মো. শহিদুন্নবী শহিদসহ আরো অনেকে।
বক্তারা এসময় তারা ট্রেড ইউনিয়ন বাতিল না করার দাবী জানান। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ফরিদপুর, রাজবাড়ী ও শরীয়তপুর জেলার বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। #

0 comments :
Post a Comment