সদরপুরে আলীম হত্যাকান্ডের বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুরের সদরপুর উপজেলার পিঁয়াজখালী গ্রামে আলীম খান হত্যাকান্ডের বিচারের দাবিতে কয়েক হাজার মানুষের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় বিক্ষোভকারিরা স্থানীয় থানা ঘেরাও করে স্লোগান দেয়।

গত ২৪ জুলাই রাতে নিখোজ হয় আলীম খান। এর দুইদিন পরে আড়ীয়াল খা নদীতে তার উলঙ্গ অবস্থায় গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।  এই ঘটনায় নিহতের ভাই শিশু খান বাদি হয়ে সদরপুর থানা একটি হত্যা মালা দায়ের করে। 

এই হত্যা কান্ডের প্রতিবাদে মঙ্গলবার দুপুরের পিয়াজখালী এলাকা থেকে কয়েক হাজার নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে থানা সদরে আসে । 

বিক্ষোভকারিরা  উপজেলা সদরের সামনে আধাঘন্টা ব্যাপী মানববন্ধন করে থানা ঘেরাও করে। পরে স্থানীয় এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর আশ্বাসে তারা ঘোরা প্রত্যাহার করে ।  

মামলার তদন্তকারী কর্মকর্তা সদরপুর থানার এসআই সোহলে মোল্যা বলেন, এরই মধ্যে মামলার তিন আসামী লাবলু হোসেন, সাইদ মাতুব্বর ও কুদ্দুসকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠ^ানো হয়েছে। তিনি বলেন, মামলাটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে । 

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment