ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের নেতৃত্বে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে। এসময় শহরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ র্যালীতে অংশ নেয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।


0 comments :
Post a Comment