রাশীদ কাজল :
অনিয়ন্ত্রিত ভাবে তামাক পন্য বিক্রয় নিয়ন্ত্রনে নীতিমালা প্রনয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফরিদপুর পৌর কর্তৃপক্ষ ও স্টোক হোল্ডারদের সাথে দি ইউনিয়নের সহযোগিতায় সভা অনুষ্টিত হয়। বাংলাদেশ এন্টি টোবাকো এলায়েন্স, মউফ, এইড ফাউন্ডেশন এবয় ফরিদপুর পৌরসভার যৌথ আয়োজনে পৌর মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর ২নং প্যানেল মেয়র মোঃ মাহফুজুর রহমান মামুন। মউফের নির্বাহী পরিচালক ডা. জাহানারা বেগম লিলির সঞ্চালনায় সভায় এসময় উপস্থিত ছিলেন, পৌর সচিব মোঃ তানজিলুর রহমান, কাউন্সিলর সামসুল আরেফীন সাগর, কাউন্সিলর মোঃ নাজিমুল হোসেন তাপস, কাউন্সিলর ইদ্রিস খান, কাউন্সিলর তৃষ্ণা সাহা, সিএসও প্রতিনিধি হাবিবুর রহমান, হাজি রিয়তুল্লাহ বাজার কমিটি সদ্য সতিশ সরকার, এইড ফাউন্ডেশন পোগ্রাম অফিসার, এম এম মিজান পারভেজ, পোগ্রাম অফিসার মোঃ আবু হাবিবুল্লাহ, মউফ কর্মকর্তা আরিফুর রহমান, সাংবাদিক এম এ আজিজ, সাংবাদিক রাশীদ কাজল, পৌরসভা সদস্য এস কে মনোয়ার, হোসনে আরা বেগম, এম এস ইউ এস দিলরুবা আক্তার, মোঃ জালালউদ্দিন প্রমুখ।

0 comments :
Post a Comment