প্রতিপরে হামলায় মুক্তিযোদ্ধা আহত

প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর) ঃ 
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রতিপরে হামলায় মো. জাফর মোল্যা(৬৮) নামে এক মুক্তিযোদ্ধাকে আহত করা ও তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাট করা অভিযোগ পাওয়া গেছে। আহত মুক্তিযোদ্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে শনিবার আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত মুক্তিযোদ্ধা জাফর মোল্যা। শুক্রবার (০৯-০৯-১৬) সকালে উপজেলার বানা ইউনিয়নের পন্ডিতের বানা গ্রামের মুক্তিযোদ্ধা মো. জাফর মোল্যার বাড়িতে হামলাকারীরা এসে জাফর মোল্যার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। জাফর মোল্যা ঘর থেকে বের হয়ে গালিগালাজ করতে নিশেধ করলে হামলাকারীরা জাফর মোল্যাকে মারধর করে। এসময় তার বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাংচুর ও অনুমান ৩৬ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করা হয় বলে জানা যায়। হামলাকারীরা বানা ইউনিয়নের দিঘলবানা গ্রামের মো. পলাশ(৩৫), মো. জমির উদ্দিন মোল্যা(৫৫), দেলওয়ার মোল্যা(৪০), বাকিয়ার(৫০), আত্তাব শেখ(৬৫), মো. জাকির মোল্যা(৪৫), সাবিনা ইয়াসমিন(৩০)সহ অজ্ঞাতনামা আরও অনেকে। এ বিষয়ে আহত মুক্তিযোদ্ধা জাফর মোল্যা বলেন, তারা আমার সাথে পূর্ব হতে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ করে আসছিল। ঐ বিরোধের জের ধরে আমার উপর হামলা চালায় ও বাড়িঘর ভাংচুর করে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। জানতে চাইলে আলফাডাঙ্গা থানার এস আই মো. সাহেব আলী বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান মুক্তিযোদ্ধা মো. জাফর মোল্যার উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন । 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment