ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা-মানিকনগর এলাকা থেকে সাহানাজ নামের তিন বছরের কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ।
জেলা পুলিশের বিশেষ শাকার ডিআইও ১ মো. জাহাঙ্গীর হোসেন জানায়, শনিবার দুপুরে ওই শিশুটিকে নিয়ে তালমা মানিকনগর এলাকায় এক নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় জনতা তাদের আটক করে। পরে তাদের নগরকান্দা থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। তিনি জানান, শিশুটি শুধুমাত্র পিতার নাম ইমরান ও মাতার নাম আনোয়ারা বলতে পারে।
এদিকে আটক নারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় সেও নিজে নাম আকলিমা আক্তার পাখি ছাড়া কিছু বলতে পারেনি।
কেউ শিশুাটর পরিচয় জানাতে পারলে নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আব্দুল্লাহ’র সাথে ০১৭১৩৩৭৩৫৬১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। #
0 comments :
Post a Comment