-ফরিদপুরে স্থানীয় সরকার মন্ত্রী
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০৪১ সালে আমরা উন্নত দেশ হিসেবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। এরই মধ্যে দেশ উন্নত বিশ্বের দ্বারপ্রান্তে পৌছে গেছে।
রবিবার দুপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাম্প্রতিক ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ,টিন ও চাল সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, শামসুল আলম চৌধুরী প্রমুখ।
পরে ইউনিয়নের ক্ষতিগ্রস্থ তিনশ’ পরিবারকে ২০ কেজি করে এবং ৬৪ জনকে এক বান্ডিল টিন ও নগদ তিন হাজার টাকা দেওয়া হয়। #
0 comments :
Post a Comment