ফরিদপুর প্রতিনিধি :
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ফরিদপুরকে বিভাগ ঘোষনা দেয়ায় অভিনন্দগন জানিয়ে দ্রুত বিভাগ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও শোভাযাত্রা শেষে এলজিআরডি মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রধান করা হয়।
রোববার বেলা সাড়ে বারোটায় শহরের পুরাতন বাসষ্টান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী মৎস্যচাষীলীগের আয়োজনে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ দাবীর প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে সভাপতি এম এম মুসা, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
পরে মানববন্ধনকারীরা শোভাযাত্রা করে স্থাণীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বদরপুরের বাড়ীতে গিয়ে মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। পরে জেলা প্রশাসক সরদার সরাফত আলীর মাধ্যমের স্মারকলিপি প্রদান করা হয়। #
0 comments :
Post a Comment