রূপনগরে অভিযানে ৩ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক :
 রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।


শুক্রবার রাতে রূপনগর থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি জানিয়েছেন।

জাহাঙ্গীর আলম জানান, রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের ৩৪ নম্বর ভবনে জঙ্গি আস্তানা সন্দেহ রূপনগর থানার পুলিশ অভিযান চালায়। এ সময় জঙ্গিদের গুলিতে পুলিশের তিন কর্মকর্তা আহত হয়।

আহত তিন পুলিশ কর্মকর্তা হলেন- রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহীন ফকির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সৈয়দ শহীদ আলম এবং উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল।

আহতদের মধ্যে ওসি দুজন পিঠে এবং এসআই ডানবাহুতে জখম হয়েছেন। এর মধ্যে শাহীন ফরিকের অবস্থা গুরুতর। 

আমাদের মেডিক্যাল প্রতিবেদক জানিয়েছেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর তাদের উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment