হারুন-অর-রশীদ
“সবুজ পৃথিবীর জন্য শিল্প’’ এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে ৩ দিনব্যাপী জলরং চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।শুক্রবার বিকাল ৫:৩০ মিনিটে ফরিদপুরের ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল হলে উদ্বোধন হল এ জলরং চিত্র প্রদর্শনীর।
জলরং চিত্র প্রদর্শনী ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্পকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই এই সমাজ জঙ্গিবাদ মুক্ত হবে। আজ সকল অভিভাবক তাদের সন্তানদের সমাজে একজন প্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, অর্থনীতিবিদ বানাতে ব্যস্ত, তাদেরকে শিল্পি বানাতে আমাদের কোন আগ্রহ নেই। যার ফলে কিছু মানুষ ইসলামের নামে আমাদের ভবিষ্যৎ মেধাবীদের পথভ্রষ্ট বানাতে সফল হচ্ছে। তাই পড়ালেখার পাশাপাশি প্রত্যেকের মধ্যে এশটি শিল্পীমন তৈরী করার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন বক্তারা।
ফরিদপুর আর্ট ইনষ্টিটিউটের পরিচালক সাজেদুল ইসলাম তাতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, বিশেষ অতিথি ফরিদপুর সেচ্ছাসেবকলীগের আহবায়ক শওকত আলী জাহিদ, কবি সৈকত রহমান, আলফাডাঙ্গা আদর্শ কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কাশেম, সাংবাদিক হাসানুজ্জমান, শেখ মনির হোসেন, মফিজুল ইসলাম শিপন প্রমুখ।
সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউ›েডশনের পৃষ্ঠপোষকতায় সুমন মিয়ার একক জলরং চিত্র প্রদর্শনীG ২,৩,৪ আগষ্ট অম্বিকা মেমোরিয়াল হলে সকাল ১১ টা হতে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শিত হবে বলে জানা যায়।

0 comments :
Post a Comment