বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নবীন প্রাথমিক শিক্ষকদের বরণ ও সদ্য অবসরে যাওয়া শিক্ষকদের বিদায় সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (০২.০৯.১৬) সকাল ১০টায় স্থানীয় অডিটরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখা কতৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান। উপজেলা প্রাথমিক শিক্ষাক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউএনও মু. খায়রুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রকিবুজ্জামান মিলন।

0 comments :
Post a Comment